বুধবার টলিপাড়ার পুরনো ফেডারেশন ভেঙে নতুন ‘কনফেডারেশন’ গড়ার ডাক দিয়েছিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে। তুমুল বিবাদ, ইটবৃষ্টি এবং ডিম ছোড়াছুড়ির ঘটনায় উত্তাল পরিবেশ তৈরি হয় টলিপাড়ায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায় । আর এই অভূতপূর্ব ঘটনার পরে জাতীয় পুরস্কারজয়ী […]