INDIA Alliance: DMK আউট, বিজয়ের TVK ইন? বদলাচ্ছে INDIA জোটের সমীকরণ | INDIA Alliance Shake Up? Is DMK on the Way Out and Vijay's TVK Set to Enter the Bloc? - 24 Ghanta Bangla News
Home

INDIA Alliance: DMK আউট, বিজয়ের TVK ইন? বদলাচ্ছে INDIA জোটের সমীকরণ | INDIA Alliance Shake Up? Is DMK on the Way Out and Vijay’s TVK Set to Enter the Bloc?

Spread the love

ইন্ডিয়া জোটে সদস্য বদল? ফাইল চিত্র।Image Credit: PTI

নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটেছে দুই রাজ্যে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP), আর তামিলনাড়ুতে ডিএমকে (DMK) সরকারের পতন ঘটিয়ে রকেট উত্থান হয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের দল টিভিকে (TVK)-র। এবার ইন্ডিয়া জোটেও (INDIA Alliance) কি বদল হবে?

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে(DMK)-র সঙ্গে জোট বেঁধে কংগ্রেস (Congress) লড়লেও, ভোটের ফল প্রকাশের পর টিভিকে দলকেই সমর্থন করেছে তারা এবং সরকার গঠনেও সাহায্য করেছে। পুরস্কার হিসাবে জুটেছে রাজ্যসভার আসন। অন্যদিকে ডিএমকে ‘বিশ্বাসঘাতক’ বলে দাগিয়ে দিয়েছে কংগ্রেসকে।

শোনা যাচ্ছে, এবার টিভিকে-র সঙ্গে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে কংগ্রেস। যখন ডিএমকে ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করতে চলেছে, সেখানে কংগ্রেস পরিকল্পনা করছে টিভিকে-কে ইন্ডিয়া জোটে আমন্ত্রণ জানাতে। আগামী ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠক দিল্লিতে। সেই বৈঠকেই বিজয়ের দলকে আমন্ত্রণ জানাতে চলেছে কংগ্রেস।

ইতিমধ্যেই ডিএমকে ঘোষণা করেছে যে তারা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে না। ডিএমকে-র মুখপাত্র টিকেএস এলানগোভান জানিয়েছেন যে ইন্ডিয়া জোটের আর অংশ নন তারা। কংগ্রেসের বিশ্বাসঘাতকতায় ডিএমকে-র কর্মীরা আশাহত হয়েছেন। তাদের অনুভূতিকে সম্মান দিতেই ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেবে না ডিএমকে।

ইন্ডিয়া জোটে চাপ বাড়ছে আরও। লোকসভা ভোটের পর থেকেই আম আদমি পার্টি ইন্ডিয়া জোট থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিল। এদিকে, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যেও টানাপোড়েন রয়েছে রাজ্যে, যা কেন্দ্রের জোটেও এবার প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *