কিছুক্ষণের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। গৌতমের হাত ধরে টানাটানি শুরু করেন কেউ কেউ। অনেকে আবার তাঁর টি-শার্ট ধরে টানতে থাকেন। এক যুবক সামনে থেকে ধাক্কাও মেরে বসেন প্রাক্তন বিধায়ককে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এ সবের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘আপনি আমার মাকে মেরেছিলেন, মনে আছে?’ পাশ থেকে আর একজন […]