‘কেন এই রকম করছেন?’ সাধারণ মানুষের ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক
কিছুক্ষণের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। গৌতমের হাত ধরে টানাটানি শুরু করেন কেউ কেউ। অনেকে আবার তাঁর টি-শার্ট ধরে টানতে থাকেন। এক যুবক সামনে থেকে ধাক্কাও মেরে বসেন প্রাক্তন বিধায়ককে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এ সবের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘আপনি আমার মাকে মেরেছিলেন, মনে আছে?’ পাশ থেকে আর একজন বলেন, ‘এ জেলে যাবে। খুব শীঘ্রই যাবে।’