কুণাল বসু মাস দুয়েক আগে থেকে ভোটের জন্য লাগানো বিভিন্ন পার্টির পতাকাগুলো কোথাও ছিঁড়ে গিয়েছে, কোথাও ম্লান। সেই পাড়াগুলোতেই এখন পতপত করে উড়ছে হলুদ-সবুজ বা আকাশি-সাদা পতাকাগুলো। সেই কোন যুগ থেকে এগুলোই আমাদের শহরে, রাজ্যে বিশ্বকাপের নিশান। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমী। মেক্সিকো সিটিতে কিক-অফ হবে ২০২৬ বিশ্বকাপের। ঠিক ওই সময়েই যেন […]