June 2026 - Page 319 of 590 - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন পুরপ্রধানের অভিনব পোস্ট, শুরু চর্চা

এই সময়, পুরুলিয়া: এ বারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পছন্দ না–হওয়ায় তালিকা প্রকাশের পরে কার্যত অজ্ঞাতবাসে ছিলেন পুরুলিয়া শহরের প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি। ভোট-পর্বে সশরীরে বা সমাজমাধ্যম, কোথাও তাঁকে দেখা যায়নি। এত দিন পরে তিনি আবার প্রকাশ্যে এলেন! রবিবার সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের করজোড়ে ছবি পোস্ট করে সবাইকে অবাক […]

Home

Sudip Bandyopadhyay: ‘মুখ্যমন্ত্রী হওয়ার পরও…’, শুভেন্দুকে নিয়ে কী বললেন সুদীপ? | TMC MP Sudip Bandyopadhyay Praises CM Suvendu Adhikari, Reveals Long Political Ties and Amit Shah Meeting

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla কলকাতা ও নয়াদিল্লি: একসময় তাঁরা একই রাজনৈতিক দল করতেন। আজ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়জন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ। প্রথমজন হলেন শুভেন্দু অধিকারী। আর দ্বিতীয়জন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়ার পর শুভেন্দুকে নিয়ে […]

Home

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

এই সময়, আউশগ্রাম: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৫১ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। Source link

Home

‘ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত’, হরমুজ খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের, তেলের বাজারে স্বস্তি দিয়ে অবশেষে থামল যুদ্ধ

মাস দু’য়েক ধরেই ‘হচ্ছে হচ্ছে’ চলছিল। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছিল না। অবশেষে রবিবার শান্তিচুক্তি চূড়ান্ত করার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে।’ একই সঙ্গে হরমুজ় প্রণালীও খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে আগামী ১৯ জুন (শুক্রবার) সুইৎজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত আসছে… […]

Home

‘নিস’-এ ‘নাইস’ বার্তা, সেলফি তুলে শব্দের খেলায় মাতলেন মোদী-ম্যাক্রোঁ, কী হলো বৈঠকে?

অনুপ্রাসের ওস্তাদ ছিলেন জটায়ু। ‘সাহারায় শিহরণ’, ‘ভ্যাঙ্কুভারে ভ্যাম্পায়ার’, ‘দুধর্ষ দুশমন’-এর মতো সব অমর কীর্তি তাঁরই রচিত। রবিবার নিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়ের ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেলফি দেখলে কী বলতেন তিনি? ‘নিসে নাইস।’ ম্যাক্রোঁ ক্যাপশনে শুধু ‘নাইস’ লিখেছেন, ‘নিস’ শহরের সঙ্গে মিলিয়ে। মোদী দু’টোই টেনে এনেছেন। সেই সেলফি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার […]

Home

১৬ ঘণ্টা কাজ, মারধরের অভিযোগ, গুরুগ্রামের ফ্ল্যাটে ‘বন্দি’ বীরভূমের আদিবাসী তরুণীকে উদ্ধার পুলিশের

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিচারিকার কাজের জন্য ২০২৪ সালে দালাল মারফত দিল্লি গিয়েছিলেন ভাদু। সেই সময়ে তাঁকে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। তাঁরাই গুরুগ্রামের আবাসনের ওই ফ্ল্যাটে ভাদুর কাজের বন্দোবস্ত করে দেন। ভাদুর বোন লক্ষ্মী টুডুর অভিযোগ, ‘দিদিকে প্রতিদিন ১৬ ঘণ্টারও বেশি কাজ করতে হতো। প্রায়ই মারধরও করত মালিক।’ ভাদুর ফোনও কেড়ে […]

Home

সাত গোলের ঝড়ে বিশ্বকাপ শুরু জার্মানির, লড়াইয়ে মন জিতল কুরাসাও

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দুরন্ত সূচনা জার্মানির। তবে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেও ভয়ডরহীন ফুটবলে নজর কেড়েছে ছোট্ট দেশটি। সায়ন সেনগুপ্ত, কলকাতা: ২০১৪ বিশ্বকাপের (FIFA World Cup) রেকর্ড ফিরে এল এবার আমেরিকায়। সেবার সেমিতে আয়োজক দেশকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছিল জার্মানি। সহজেই যা স্থান করে নিয়েছিল ইতিহাসের পাতায়। তারপর কেটে গিয়েছে আরো দুইটি বিশ্বকাপ। […]

Home

কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

এক দিকে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অন্য দিকে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও। ন্যুয়ের-কিমিচ-হ্যাভার্ৎজ়দের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি অঘটন ঘটাতে পারবে কুরাসাও? এই নিয়েই চর্চা চলছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে সেই স্বপ্নপূরণ হয়নি। প্রথম ম্যাচেই ‘রিয়্যালিটি চেক’ পেল কুরাসাও। ৭-১ গোলে দাপুটে জয় দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ যাত্রা শুরু করল জার্মানি। […]

Home

ন্যুয়েরের বিরুদ্ধে বাজিমাত, হেরেও গড়লেন ইতিহাস, চেনেন বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোলদাতাকে?

ইতিহাস গড়লেন লিভানো কোমেনেন্সিয়া ২২ বছর বয়সি এই ডিফেন্ডার জার্মানির বিরুদ্ধে ম্যাচে (Germany vs Curacao) কুরাসাওয়ের নায়ক হয়ে ওঠেন। তাঁর গোলেই এক মুহূর্তের জন্য হলেও বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের স্বপ্ন দেখতে শুরু করেছিল ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জটি। কী ভাবে গোল করলেন কোমেনেন্সিয়া? হিউস্টনের NRG স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও আক্রমণে ওঠে কুরাসাও। জার্মানির বক্সে […]

Home

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত্যু ৮ তীর্থযাত্রীর

সোলাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল তীর্থযাত্রী বোঝাই পিকআপ ভ্যান। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিলা ও শিশুসহ অন্তত ৮ জন। মুম্বই: মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন তীর্থযাত্রী। রবিবার সন্ধ্যায় মালশিরাস তহসিলের তান্দুলওয়াড়ি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারের কুয়োয় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত […]