এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে
এই সময়, আউশগ্রাম: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৫১ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।