কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
এক দিকে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অন্য দিকে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও। ন্যুয়ের-কিমিচ-হ্যাভার্ৎজ়দের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি অঘটন ঘটাতে পারবে কুরাসাও? এই নিয়েই চর্চা চলছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে সেই স্বপ্নপূরণ হয়নি। প্রথম ম্যাচেই ‘রিয়্যালিটি চেক’ পেল কুরাসাও। ৭-১ গোলে দাপুটে জয় দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ যাত্রা শুরু করল জার্মানি। জোড়া গোল করলেন কাই হ্যাভার্ৎজ়। স্কোরশিটে নাম তুললেন মুসিয়ালা, এনমেচারা।