ব্রিকওয়ার্ক রেটিংস-এর গবেষণা বিভাগের প্রধান রাজীব শরণ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত জ্বালানির খুচরো দর কমার সম্ভাবনা কম। তাঁর মতে, তেল সংস্থাগুলি আপাতত নিজেদের আর্থিক অবস্থার উন্নতি এবং লাভ বজায় রাখার উপরেই বেশি গুরুত্ব দেবে। একই মত প্রকাশ করেছেন ব্যাঙ্ক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সবনভিসও। তাঁর বক্তব্য, যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরশাহি, […]