৬ গোলের থ্রিলারে বাজিমাত কেনের, ক্রোয়েশিয়াকে উড়িয়ে জয় ইংল্যান্ডের
তবে দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেন। ১২ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি আর এই গোল করে তিনি রেকর্ডও গড়েন। বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ডবুকে শীর্ষে উঠে গেলেন।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনা দুর্দান্ত এক শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সমতা ফেরান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ডেকলান রাইসের কর্নার থেকে অসাধারণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। এই গোল করে তিনি বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার তালিকায় স্পর্শ করলেন কিংবদন্তি গ্যারি লিনেকারকে। তাঁর মোট গোল ১০টি।