মোনাকোয় বিস্ফোরণ
প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল রু রেভেরাঁ-পেরে-লুই-ফ্রোলা এলাকার একটি বহুতল আবাসন। ঘটনায় তিন জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আবাসনের গেটের সামনে একটি ব্যাগ রেখে ছুটে পালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তার পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সোমবার রাতে ফ্রান্সের মোনাকোর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।