FIFA World Cup: টাইব্রেকারে নায়ক বোনু, নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস মরক্কোর! | Bounou Shines as Morocco Beat Netherlands on Penalties in World Cup Thriller - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup: টাইব্রেকারে নায়ক বোনু, নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস মরক্কোর! | Bounou Shines as Morocco Beat Netherlands on Penalties in World Cup Thriller

Spread the love

মরক্কো – ১ (৩) : নেদারল্যান্ডস – ১ (২)

মেক্সিকো : এও সম্ভব? পেনাল্টিতে প্রধান ভূমিকায় কোনও গোলকিপার নয়, গোলপোস্ট? মরক্কো বনাম নেদারল্যান্ডসের (Morocco vs Netherlands) ম্যাচে টাইব্রেকারে বারবার বাধা হয়ে দাঁড়াল তেকাঠি। যদিও, মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনুর (Yasin Bounou) প্রশংসা করতেই হয়। একপ্রকার তাঁর হাতেই আটকে গেল নেদারল্যান্ডস। ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছিল হাকিমের দেশ। সেবারেও একটি ম্যাচে টাইব্রেকারে ভাল পারফর্ম করে গোটা বিশ্বে বিখ্যাত হয়ে গিয়েছিলেন মরোক্কোর এই গোলরক্ষক ইয়াসিন বোনু। আজ আবার এক কাজ করলেন তিনি। ঘটালেন অঘটন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করছিল মরক্কো। আজ ৫-২-৩ ফর্মেশনে শুরু করেছিল নেদারল্যান্ডস। মাঝমাঠে ছিলেন ফ্র্যাংকি দে জং ও রায়ান গ্র্যাভেনবার্চ। গ্যাকপো, ব্রবি, সামারভিলের আক্রমণ শুরু থেকে ঠেকিয়ে দিয়েছিল মরক্কো। দুই দলই চেষ্টা করলেও গোল আসেনি।

৭২ মিনিটে সামারভিলের পাওয়া বল গোলে জড়িয়ে দেন কোডি গ্যাকপো। সদ্যই সন্তানহারা হয়েছেন তিনি। তাই আজ গোল করে তাঁকে দেখা গেল অঝোরে কাঁদতে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান মরোক্কোর ঈসা দিওপ। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ড্র থাকায় টাইব্রেকার হয়। আর এখানেই শুরু নাটক।

হল্যান্ডের হয়ে প্রথমে গোল করেন কুপমেইনার্স। তার পরের দুটি শট মিস করেন আয়েনুই ও ডাচ দলের জাস্টিন ক্লুইভার্ট। এরপরেও শুরু হয় পেনাল্টি মিসের খেলা। কোনওবার ত্রাতা হয়ে যায় ক্রসবার ও কোনওবার গোলকিপারের বিস্বস্ত হাত। শেষ পর্যন্ত সাডেন ডেথে ইসমাইল সাইবাড়ি গোল করে জেতালেন মরক্কোকে। ২০১৪, ২০২২, ২০২৬ – তিন বছর পেনাল্টিটেই হারের হ্যাটট্রিক করল নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ভ্যান পার্সিরা। তবে আজ ভ্যান ডাইকদের বিদায় ঘটিয়ে আরও একটা অঘটন ঘটাল মরক্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *