Aparupa Poddar: বাড়ি ঘিরে ফেলে ৪ ভ্যান সিআরপিএফ, গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী | EX TMC MP Aparupa Poddar's husband arrested from Rishra house by NIA in Ramnavami case - 24 Ghanta Bangla News
Home

Aparupa Poddar: বাড়ি ঘিরে ফেলে ৪ ভ্যান সিআরপিএফ, গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী | EX TMC MP Aparupa Poddar’s husband arrested from Rishra house by NIA in Ramnavami case

Spread the love

অপরূপা পোদ্দার ও স্বামী শাকির আলিImage Credit: instagram

রিষড়া: প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে সাত সকালে হাজির কেন্দ্রীয় সংস্থা এনআইএ। তল্লাশি চালানোর পরই গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী তথা কাউন্সিলর শাকির আলিকে। রামনবমীর অশান্তির মামলায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার সকালে আচমকা এলাকায় পৌঁছে যায় এনআইএ। আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান। রিষড়ার বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়। জানা যায়, ওই বাড়িতে থাকতেন অপরূপার স্বামী। তাঁকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করে এনআইএ। বুধবার শাকির আলিকে আদালতে পেশ করা হবে।

পুরনো রামনবমীর মামলায় শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *