Malda Political Change | মালদায় কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা - 24 Ghanta Bangla News
Home

Malda Political Change | মালদায় কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা

Spread the love

মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রসেনজিৎ দাস। মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী এবং মৌসম বেনজির নূর। তাঁদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসে হলেও পরে তিনি তৃণমূলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। এবার ফের পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *