গেরুয়া পরা বৃদ্ধের মারাত্মক অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে, মানতে নারাজ অভিযুক্ত
ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সুনীল রায়ের অভিযোগ, তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, স্থানীয় কাউন্সিলার কাকলি কর্মকার ও রাজকুমার ঘোষ এই ঘটনায় জড়িত। পাশাপাশি তোলাবাজি, কাটমানি, বেআইনি জমি ভরাট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।