কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতিতে হারিয়ে যেতে চান? ভারতের অরণ্যকে চিনতে পড়ুন এই ৪টি বই
জিম করবেটকে আমরা অনেকেই চিনি পরিবেশপ্রেমী ও বাঘ শিকারি হিসেবে। কিন্তু এই বইটি তাঁর প্রথাগত শিকারের কাহিনি নয়। এটি আসলে জিম করবেটের প্রকৃতির আঙিনায় বড় হয়ে ওঠার গল্প। কুমায়ুনের গভীর জঙ্গলে তাঁর শৈশব এবং কৈশোর কী ভাবে কেটেছিল, তারই এক নিখুঁত বিবরণ রয়েছে এখানে।
বইটিতে জিম করবেট দেখিয়েছেন, জঙ্গলকে বুঝতে গেলে শুধু চোখ নয়, কান ও মনের ব্যবহার করতে হয়। বনের ভাষা, পাখিদের সতর্কবার্তা এবং বাতাসের গতি দেখে কী ভাবে বন্যপ্রাণীদের উপস্থিতি টের পাওয়া যায়, তা তিনি এই বইয়ে সহজ ভাষায় শিখিয়েছেন। এটি প্রকৃতিকে ভালোবাসার এবং অরণ্যের নিজস্ব ব্যাকরণকে চেনার এক অনন্য গাইড বুক।