দর্শকদের মজিয়ে রাখে নৃত্যনাট্য ‘দশাবতার’ - 24 Ghanta Bangla News
Home

দর্শকদের মজিয়ে রাখে নৃত্যনাট্য ‘দশাবতার’

Spread the love

বিপ্লবকুমার ঘোষ

কলকাতাতে আবারও একটি বড় চমক দর্শকদের উপহার দিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দল ‘মুদ্রা’। তাদের ৩৭তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে। ২১ জুন, রবীন্দ্রসদনে। এই সন্ধের মূল আকর্ষণ ছিল ‘দশাবতার’। এটি একটি থিয়েট্রিকাল অডিয়ো-ভিস্যুয়াল অপেরা প্রেজ়েন্টেশন। যেখানে দেখানো হয়েছে চারটি যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। এই চারটি যুগে যে অবতারগণ আবির্ভূত হয়েছেন এবং কী ভাবে অশুভকে বিনাশ করে শুভকে প্রতিষ্ঠিত করেছেন সেই নিয়েই এই প্রযোজনা ‘দশাবতার’। ভগবান নারায়ণ-এর থেকেই সমস্ত অবতারদের সৃষ্টি। নারায়ণের অসাধারণ চরিত্রায়ণ করেছেন পরিচালক মহুয়া চক্রবর্তী। উল্লেখ্য, সত্য যুগে চারটি অবতার ছিল। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। এখানে নৃসিংহের চরিত্রে ছিলেন খ্যাতনামা শিল্পী ও অভিজ্ঞ পরিচালক অসিত ভট্টাচার্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *