লালপাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা, কীসে ব্যস্ত গায়িকা ইমন? | What is Iman Chakraborty doing dressed in a white sari with a red border - 24 Ghanta Bangla News
Home

লালপাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা, কীসে ব্যস্ত গায়িকা ইমন? | What is Iman Chakraborty doing dressed in a white sari with a red border

Spread the love

সমাজ মাধ্যমেই দেখা গেল গায়িকা ইমন চক্রবর্তীর ঝলক। লালপাড় সাদা শাড়িতে সেজে উঠেছেন তিনি। মাথায় ঘোমটা দিয়ে বসে পুজোর কাজে ব্যস্ত ছিলেন। গায়িকা জগন্নাথভক্ত, তা অনুরাগীরা জানেন। সোমবার ফেসবুক লাইভ করে গায়িকা দেখালেন, তাঁর বাড়িতে পুজোর দৃশ্য।

পুরী মন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। এই পবিত্র দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে ১০৮ কলসি সুগন্ধিযুক্ত জলে স্নান করানো হয়। স্নানযাত্রার পর থেকেই শুরু হয় ‘অনাবসর’ পর্ব। পরবর্তী ১৫ দিন তাঁরা মূল মন্দিরে সাধারণের দর্শনের জন্য অনুপস্থিত থাকেন এবং তাঁদের একটি নির্জন কক্ষে রেখে কবিরাজ দ্বারা চিকিৎসা ও সেবা করা হয়। অনাবসর শেষে রথযাত্রার ঠিক আগের দিন পুনরায় দেবতাদের দর্শন পাওয়া যায়।

ইমনের বাড়িতে জগন্নাথের পুজো হয় প্রতিদিন। আর বিশেষ কোনও দিনেও পুজো করেন গায়িকা। ইমনকে পুজোর জন্য বিশেষ সাজে দেখে খুশি অনুরাগীরা। একজন লিখেছেন, ”আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। জগন্নাথ সকলের মঙ্গল করুন।” টলিপাড়ায় ইমনের মতো অনেকেই অত্যন্ত জগন্নাথভক্ত। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেমন পুরীতে মাঝে-মাঝেই মন্দিরে যান। নিয়মিত জগন্নাথ দর্শনের জন্য পুরী পৌঁছে যান নায়িকা মিমি চক্রবর্তী। বাংলা ছবির বেশ কিছু শুটিং হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। শুটিংয়ের সময়ে গিয়ে এই মন্দিরে পুজো দিয়েছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত।

লক্ষণীয় এই বছর বিধানসভা নির্বাচনের আগে সবুজ শিবিরের হয়ে ভোটে লড়ার প্রস্তাব গিয়েছিল ইমন চক্রবর্তীর কাছে। তবে ইমন সেই প্রস্তাব গ্রহণ করেননি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল গায়িকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *