ছন্দে মজে ছড়াকার মোক্তার - 24 Ghanta Bangla News
Home

ছন্দে মজে ছড়াকার মোক্তার

Spread the love

জন্ম কোলাঘাটের দেড়িয়াচক গ্রামে। পড়াশোনায় মেধাবী ছিলেন। দারিদ্রের সঙ্গে লড়াই করে লেখাপড়া করেছেন। মিলেছে সাফল্যও। ২০১৯-এ শিক্ষকতা শুরু করেন আব্দুল মোক্তার। ২০০৭-এ কোলাঘাটের কিশোরচক বনমালী উচ্চ বিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার বাইরেও অন্য পরিচিতি আছে তাঁর।

তিনি কবি, লেখক এবং ছড়াকার। ২০১৭-য় লেখালেখি শুরু। বিজ্ঞানের ছাত্র। তাই সাহিত্য-সৃষ্টিতে কোথাও কোনও ভুলত্রুটি হচ্ছে কি না তা জানার জন্য নিজের স্কুল জীবনের এক বাংলার শিক্ষকের কাছে যান যাচাই করাতে। সেই শিক্ষকের সহযোগিতা ও অনুপ্রেরণায় লেখালেখি আরও বেড়ে যায়।

ইচ্ছে হলো বই আকারে লেখা প্রকাশের। সে ইচ্ছেপূরণও হয়েছে। গত চার বছরে তাঁর লেখা ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ছ’টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়ার বই, দু’টি গল্পের বই, একটি রম্যরচনা ও একটি উপন্যাস। কাব্যগ্রন্থগুলি হলো ‘নবজাতক’ (২০১৮), ‘চোরাবালির বাঁকে’ (২০১৯), ‘আমাকেই বলছি’ (২০২১), ‘কথা রাখেনি কেউ’ (২০২২) ও ‘হলদু শাড়ির মেঘ’ (২০২৩)। ২০২৩-এ প্রকাশিত হয় তাঁর যৌথ কাব্যগ্রন্থ ‘নিমপাতার খাম ও ভাতই ঈশ্বর’।

ছড়ার বইগুলো ‘ছড়ার রসে মনটা বশে’ (২০১৯), ‘ছড়ার লাঠি শক্ত কাঠি’ (২০১৯), ‘ছড়ার দূত জ্যান্ত ভূত’ (২০২০)। ২০২১-এ প্রকাশিত হয় তাঁর লেখা গল্পগ্রন্থ ‘গগন’। ২০২৩-এ ‘সেই রাত’। ওই বছরেই প্রকাশিত হয় লেখকের রম্যরচনার বই ‘গুবলে খুবলে ফোগলে’। ২০২১-এ ‘প্রতীক্ষা’ নামে একটি উপন্যাসও লেখেন। ২০২৪-এ প্রকাশিত হয় উপন্যাস ‘নতুন অধ্যায়’।

লেখালেখির জন্য সম্মান পেয়েছেন একাধিক মেঘদূত সাহিত্য সম্মান (২০২১), ড: সমীর মুখোপাধ্যায় সাহিত্য স্মৃতি সম্মান (২০২০), রাজা রামমোহন রায় কাব্যরত্ন (২০২২), সম্মান ধ্রুবতারা কলমরত্ন সম্মান (২০২২), বই ভব সাহিত্য সম্মান (২০২৪), ‘নতুন অধ্যায়’ উপন্যাসের জন্য মরীচিকা প্রকাশনীর বর্ষসেরা সম্মান (২০২৪)। স্কুলে ক্লাসের সময়টুকু বাদে বাকি সময়ে শুধুই তিনি লিখে যান। নামকরা বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *