Ben Stokes: ইংল্যান্ড ক্রিকেটে বড় ধাক্কা! টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বেন স্টোকসের! | Ben Stokes Announces Retirement from Test Cricket, Ends Glorious England Career - 24 Ghanta Bangla News
Home

Ben Stokes: ইংল্যান্ড ক্রিকেটে বড় ধাক্কা! টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বেন স্টোকসের! | Ben Stokes Announces Retirement from Test Cricket, Ends Glorious England Career

Spread the love

ট্রেন্টব্রিজ : সাদা বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার ছেড়ে দিলেন লাল বলের ক্রিকেটও। ট্রেন্টব্রিজে (Trentbridge) ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ENG vs NZ test series) টেস্ট সিরিজ চলাকালীনই এমন ঘোষণা করলেন ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। তিনি জানিয়েছেন, এই টেস্ট ম্যাচ হওয়ার পরেই টেস্ট ক্রিকেটকে ইতি জানাবেন।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বেন স্টোকসের। দেশের হয়ে খেলেছেন ১১৪টি ওয়ান ডে, ১২১টি টেস্ট ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে মোট রান ৭২২৮, ওয়ান ডেতে ৩৪৬৩। টেস্টে তাঁর সর্বোচ্চ ২৫৮ রান (বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৫) ও উইকেট ১৮০। ২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৩ সালে স্টোকস সরে দাঁড়িয়েছিলেন সাদা বলের ক্রিকেট থেকে। ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককুলাম দলের কোচ হতেই তাঁদের যুগলবন্দী ক্রিকেটের ডিকশনারিতে আনে একটা নতুন শব্দ, যার নাম ‘বাজবল’।

এই বাজবল যেমন জিতিয়েছে ইংল্যান্ডকে, তেমনই বহুবার ম্যাচ হেরে সমালোচনার মুখেও পড়েছেন স্টোকস। ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে হেডিংলেতে জ্যাক লিচের সঙ্গে শেষ উইকেটে টিকে থেকে ১৩৫ রানের ইনিংস খেলেন বেন। আবার তাঁর মুখ দেখলেই ভেসে ওঠে ২০১৬ বিশ্বকাপের ফাইনালে কোনও এক কার্লোস ব্রাথওয়েটের চার বলে চার ছক্কা।

বিবৃতি দিয়ে ইংল্যান্ড বোর্ড জানিয়েছে,”ইংল্যান্ড-এর টেস্ট দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। বেন, আপনার মতো একজন নেতাকে দল মিস করবে।” তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরেও চর্চায় ছিলেন তিনি। দিন কয়েক আগেই একটি পানশালাতে মারামারির ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। তাঁকে দল থেকে বাদ দিয়ে দেয় ইংল্যান্ড। আবার তৃতীয় টেস্টের আগে তাঁকে দলে ফেরানো হয়। তবে, এই মুহূর্তে স্টোকসের অবসরের সিদ্ধান্ত শুনে অনেকেরই মন খারাপ। তাঁর মতো প্লেয়ার আবার পাওয়া কি এতই সহজ নাকি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *