হাইওয়ের উপর ভেঙে পড়ল বিমান, উত্তরপ্রদেশে কী ঘটল?
মাটি থেকে যখন ৫০ ফুট উপরে ছিল প্লেনটি, তখন সেটি সোজা নীচে নেমে আসে। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার পরে প্রথমে হাইটেনশন তারে জড়ায় তারপর মাটিতে পড়ে যায়। এই ঘটনার পরে দ্রুত এলাকায় ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় সঙ্গে সঙ্গে এলাকায় হাজির হয় পুলিশ ও প্রশাসন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আলিগড়ের ট্রেনিং সেন্টার থেকে এসে পৌঁছন আধিকারিকেরা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খুঁজে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, হাইওয়ের কাজের জন্য হাইটেনশন তারের সাপ্লাই কাটা ছিল।