দেশে ফিরতেই তদন্তের মুখে— বিশ্বকাপ থেকে বিদায় হতেই পদত্যাগ দক্ষিণ কোরিয়া কোচের - 24 Ghanta Bangla News
Home

দেশে ফিরতেই তদন্তের মুখে— বিশ্বকাপ থেকে বিদায় হতেই পদত্যাগ দক্ষিণ কোরিয়া কোচের

Spread the love

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “এই ফল শুধু হতাশাজনক নয়, সম্পূর্ণ অবিশ্বাস্য। যখন যোগ্যতার বদলে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বকে গুরুত্ব দেওয়া হয়, তখন এমন ফল অবশ্যম্ভাবী।” পাশাপাশি তিনি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে পুরো ঘটনার তদন্ত করে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংস্কারের নির্দেশ দেন।

হং মিউং-বোকে বরখাস্তের দাবিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের ওয়েবসাইটে গণপিটিশনও দাখিল হয়, যা অল্প সময়েই প্রয়োজনীয় সমর্থন পেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘কোচ হংয়ের প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার ও ব্যানারের ছবিও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *