‘পেন যদি ফিরহাদ হন, তা হলে দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়…’, বিধানসভায় কী বললেন মুখ্যমন্ত্রী?
এ দিন গুন্ডাদমন বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। রাজনৈতিক প্রতিহিংসা নিতে এই আইন ব্যবহার হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা কোনও ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না।’ নাম না করে সন্দেশখালির ঘটনায় জড়িত শাহজাহান, জীবনতলার শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গির খানের প্রসঙ্গ টেনে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই একই পরিণতি ওই নওদার এমএলএ-র হবে। যদি ভাষা সংযত না করে।’ গুন্ডা মুক্ত বাংলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়েছে গুন্ডাদমন বিল। বিলের সমর্থনে ভোট পড়েছে ১৭৬টি ভোট, বিপক্ষে ভোট পড়েছে ৪১টি। ভোটদান থেকে বিরত থেকেছেন ২০ জন।