Note Ban Fact Check: ২০০৫ সালের আগের ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা আর চলবে না? গ্রাহকদের কী জানাল ব্যাঙ্ক… | Will Pre 2005 Rs 10, 20, 50 & 100 Rs become Invalid after 30th June? What Bank of Maharashtra Says About Viral Post
সত্যি পুরনো ১০, ২০, ৫০ টাকার নোট চলবে না?Image Credit: Getty Image
নয়া দিল্লি: য়াআবার নোটবন্দি হচ্ছে? ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নোট ব্যান হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার মোড়ের চায়ের দোকান- সব জায়গায় এখন এটাই চর্চা। সত্যিই কি নোট ব্যান (Note Ban) হয়ে যাচ্ছে? আবার ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন দিতে হবে পুরনো নোট বদল করতে?
সম্প্রতিই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ২০০৫ সালের আগে ছাপানো ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা আছে, তা বাতিল হয়ে যাচ্ছে। ৩০ জুনের পর ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (Bank of Maharashtra) এই নোট আর গ্রহণ করবে না। এটিকে ‘সাইলেন্ট ডিমানিটাইজেশন’ (Silent Demonetization) বলা হচ্ছে।
স্বাভাবিকভাবেই এই পোস্ট থেকে সাধারণ মানুষ বিচলিত হয়ে উঠেছে। আবার নোট বদল করা নিয়ে চিন্তায় পড়েছিলেন। তবে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র এই দাবি খারিজ করে দিল।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩০ জুনের পরও ২০০৫ সালের আগের ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নোটও গ্রহণ করা হবে ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চে। নোট বাতিল বা ২০০৫ সালের আগের নোট গ্রহণ না করার দাবি সম্পূর্ণ ভুয়ো।
গ্রাহকদের এই ধরনের ভুয়ো তথ্য বিশ্বাস না করতে এবং শেয়ার না করতে অনুরোধ করা হয়েছে। একমাত্র বিশ্বাসযোগ্য় সূত্রেই ভরসা করতে বলা হয়েছে।