India-Seychelles MoU: এই দ্বীপরাষ্ট্রে ঘুরতে গেলে UPI দিয়েই করতে পারবেন পেমেন্ট, মউ স্বাক্ষর প্রধানমন্ত্রীর | Big Boost to India's UPI, India Seychelles Sign MoU, Says PM Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

India-Seychelles MoU: এই দ্বীপরাষ্ট্রে ঘুরতে গেলে UPI দিয়েই করতে পারবেন পেমেন্ট, মউ স্বাক্ষর প্রধানমন্ত্রীর | Big Boost to India’s UPI, India Seychelles Sign MoU, Says PM Narendra Modi

Spread the love

সেশেলসের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI

সেশেলস: বিদেশে ঘুরতে গেলেও, চলবে ইউপিআই। অনলাইনেই আপনি পেমেন্ট করতে পারবেন সব কিছুর খরচ। সেশেলস সফরে গিয়ে ইউপিআই নিয়ে মউ স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে এই দ্বীপ রাষ্ট্রে ঘুরতে গিয়ে ভারতীয়রা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সুবিধা পাবেন।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তাঁর উষ্ণ অভর্থ্যনার জন্য। ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরিজন’ সম্মানে ভূষিত করার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, “ভারত ও সেশেলস একে অপরের সঙ্গে কাজ করবে।”

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই নিয়ে দুই দেশের মধ্যে যে মউ স্বাক্ষর হয়েছে, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি খুব খুশি যে ইউপিআই নিয়ে ভারত ও সেশেলসের মধ্যে মউ স্বাক্ষর হয়েছে।”

দুই দেশের মধ্যে খুব ভালো দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে আরও কার্যকর ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য আলোচনা হয়েছে। দুই দেশেই শিল্পের জন্য নতুন নতুন সুযোগ খোঁজা হবে। ভারত ও সেশেলসের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টাও চলছে।”

দুই দেশের মধ্যে ডিজিটাল কো-অপারেশনের উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে প্রযুক্তি বা টেকনোলজি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে আরও সাহায্য করবে। তিনি বলেন, “আমরা ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচারের অভিজ্ঞতা সেশেলসের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সেশেলসে ইউপিআই চালু করার জন্য মউ স্বাক্ষর হয়েছে।”

উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক দেশে ভারতের ইউপিআই চালু হয়েছে। ভুটান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি,
ফ্রান্স, মরিশাস, নেপাল, শ্রীলঙ্কা, কাতার ও কম্বোডিয়ায় ইউপিআই চালু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *