কলকাতা বইমেলার নিয়ন্ত্রণ কি হারাচ্ছে গিল্ড? চিঠি সিএমকে - 24 Ghanta Bangla News
Home

কলকাতা বইমেলার নিয়ন্ত্রণ কি হারাচ্ছে গিল্ড? চিঠি সিএমকে

Spread the love

দেবজিৎ জানাচ্ছেন, ওই অনুষ্ঠানে সমস্ত প্রকাশকদের পাশাপাশি গিল্ডের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দেবজিতের সংযোজন, ‘যদি কোনও ক্ষোভ থাকে, তা সরকার বিবেচনা করবে। এখানে কোনও দলীয় হস্তক্ষেপ হবে না।’ ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে সাহিত্যিক ও কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। তিনি অবশ্য রাখঢাক না করেই বলছেন, ‘গিল্ডের সদস্য মাত্র ২৫–৩০ জন প্রকাশক হবেন কেন? যাঁরা প্রকাশনার সঙ্গে যুক্ত সবাইকে নিয়েই গিল্ড হওয়া উচিত। এটা তো ঠিক গত বেশ কয়েক বছর ধরেই অভিযোগ উঠছে যে বইমেলায় সমস্ত প্রকাশককে এক নজরে দেখা হয় না। এখানে একদল বিশেষ সুযোগ পান, অন্যরা পান না।’ এমনকী, বইমেলার ভিতরে যে লিটারারি ফেস্টিভ্যাল হয় তাতেও নির্দিষ্ট কিছু ব্যক্তিকেই মঞ্চে ডাকা হয় বলে অভিযোগ করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *