অতিরিক্ত গরমে মেকআপ গলে যাচ্ছে? ‘স্যান্ডউইচ পদ্ধতি’তে সাজুগুজু করে দেখুন
গ্রীষ্মের প্রখর উত্তাপ আর বর্ষার গুমোট আর্দ্রতা— এই দু’য়ের জুটিতে সবচেয়ে বেশি যে জিনিসটি ক্ষতিগ্রস্ত হয়, তা হলো মেকআপ। তীব্র গরমে ঘাম আর সেবামে আইলাইনার বা মাস্কারা গলে গাল বেয়ে নেমে আসা কিংবা ফাউন্ডেশন ফেটে যাওয়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সঠিক কৌশল আর সঠিক প্রোডাক্ট বেছে নিলে এই আর্দ্র আবহাওয়াতেও আপনার মেকআপ থাকবে এক্কেবারে ফ্রেশ ও ফ্ললেস। হিন্দুস্তান টাইমস-এর সাথে আলাপচারিতায় গ্লোবাল স্কিনকেয়ার এবং বিউটি এক্সপার্ট নিপুন কাপুর সোহাল (Nipun Kapur Sohal) শেয়ার করেছেন এই সমস্যার এক জাদুকরী সমাধান, যা আপনার মেকআপকে করবে সম্পূর্ণ ‘সোয়েট-প্রুফ’ (Sweat-proof)।