Asansol Accident: পিকআপ ভ্যানের ধাক্কায় আসানসোলে ডেলিভারি বয়ের মৃত্যু! ‘ড্রাইভার গাঁজা খেয়ে ছিল’, বলছেন মৃতের মামা | Delivery boy dies in Asansol road accident; blockade lifted following MLA's assurance; pickup van driver arrested - 24 Ghanta Bangla News
Home

Asansol Accident: পিকআপ ভ্যানের ধাক্কায় আসানসোলে ডেলিভারি বয়ের মৃত্যু! ‘ড্রাইভার গাঁজা খেয়ে ছিল’, বলছেন মৃতের মামা | Delivery boy dies in Asansol road accident; blockade lifted following MLA’s assurance; pickup van driver arrested

Spread the love

এখনও চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla

আসানসোল: ​মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ডেলিভারি বয়ের। শনিবার এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা আসানসোলের কুমারপুর এলাকায়। দীর্ঘক্ষণ ধরে চলল পথ অবরোধ। শেষে বিধায়কের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হল পরিস্থিতি। মৃত যুবকের মধ্যে একজনের নাম কুনাল ওরফে সুমন কুমার সিং (২২)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যজন আদিত্য সাউ। বছর তেইশের ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই যুবকই আসানসোলের বার্নপুরের ধ্রুবডাঙ্গার বাসিন্দা। দু’জনেই একটি নামী বহুজাতিক সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করছিলেন। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, দুই যুবক যখন বাইক নিয়ে যাচ্ছিলেন তখন একটি পিকআপ ভ্যান এসে সজোরে তাঁদের গাড়ির পিছনে ধাক্কা মারে। পিকআপ ভ্যানটিও উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন বাইকের দুই যুবক। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে সুমনকে আর বাঁচানো যায়নি। ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের মামা। তিনি বলছেন, “পিকআপ ভ্যানের চালক গাঁজা খেয়েছিল। লাইসেন্সও নেই। আমরা চাই গাড়ির মালিককে ডেকে আনা হোক।” 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। একরাশ উদ্বেগ নিয়ে তিনি বলছেন, “অকালে প্রাণটা চলে গেল। এত চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও কেউ কোনও তোয়াক্কা না করে এত জোরে গাড়ি চালাচ্ছে তার ফলে এগুলো হচ্ছে! দেখছি আমরা কী করা যায়।”  

পিকআপ ভ্যান-সহ চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ডিসিপি (ট্রাফিক) অবিনাশ ভীমরাও জানিয়েছেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *