21st July: 'এবার সঠিক ভাবে শ্রদ্ধা জানানো হবে শহিদদের', দু'দুটো ২১ শে জুলাই হবে তৃণমূলের? | Ritabrata Banerjee and mamata banerjee both want to celebrate 21 july - 24 Ghanta Bangla News
Home

21st July: ‘এবার সঠিক ভাবে শ্রদ্ধা জানানো হবে শহিদদের’, দু’দুটো ২১ শে জুলাই হবে তৃণমূলের? | Ritabrata Banerjee and mamata banerjee both want to celebrate 21 july

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: একুশে জুলাই (21 july) নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের (TMC)। কালীঘাট তৃণমূলের পর এবার কলকাতা পুলিশকে চিঠি দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলও। ঋতব্রত মডেলের তৃণমূলপন্থী কাউন্সিলরদের এবার একুশে জুলাই (21 july) এর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হল। ভিক্টোরিয়া হাউসের কাছেই ২১ জুলাই হবে। এই ২১ জুলাই করবে ঋতব্রত মডেলের তৃণমূলপন্থীরা।

কাগজপত্র ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে জমা দেওয়া হয়েছে। কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হল, কর্মীদের প্রস্তুত করার জন্য। নিজ নিজ এলাকা থেকে যতটা সম্ভব বেশি লোক আনতে হবে। গুন্ডা দমন বিল রাজ্য সরকার পেশ করতে চলেছে। যা মানবতা বিরোধী বলে এদিন বৈঠকে তুলে ধরেন ঋতব্রতপন্থী তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে পথে নামতে হবে ভবিষ্যতে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের।

এ প্রসঙ্গে নব তৃণমূল ব্লকের কোষাধ্যক্ষ আখরুজ্জামান বলেন, “একুশে জুলাই আমাদের আবেগ। এর আগে এই দিন যা ঘটেছিল তা তৃণমূল কংগ্রেস কর্মীদের যন্ত্রণা। এর আগে নায়ক-নায়িকাদের ভিড়ে শহিদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন এই সমাবেশে সঠিক ভাবে শহিদদের শ্রদ্ধা জানানো হবে।” একুশে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাবেন? আখরুজ্জামান বলেন, “এটা আমাদের আবেগ। সকলকে আমাদের মঞ্চে আহ্বান জানাব। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দেবে সেখানে করব। বরাবরই তো ভিক্টোরিয়া হাউসের সামনে করি। সেখানেই করার চেষ্টা করব।”

এর আগে দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি অন্ত ছিল না। দুই তৃণমূলের প্রতীক নিয়ে দ্বৈরথ হয়েছে। বিধান সভার অন্দরে শাসক বিরোধীর তর্জা থেকে বেশি গণ্ডগোল নিজেদের অন্দরে হয়েছে। এবার একুশে জুলাইয়ের সভা নিয়ে দড়ি টানাটানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *