অন্তঃসত্ত্বা অবস্থায় কোন অসুখে ভুগছেন সামান্থা?

সামান্থা রুথ প্রভুর জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মা হওয়ার জল্পনায় নিজেই সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।

বছর চারেক আগে ‘মায়োসাইটিস’ রোগে ধরা পড়ে সামান্থার। তখন বছর দুয়েক কাজ করেননি সামান্থা।

তার মাঝেই নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শেষ দ্বিতীয় বিয়ে করেন। আগামী ডিসেম্বরে বিয়ে করছেন সামান্থা।

অসুস্থতার সময়ে তাঁকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সন্তান জন্ম দেওয়ার আগে তেমন কোনও যন্ত্রণা চান না সামান্থা।

এক ইন্টারভিউয়ে সামান্থা বলেন, ‘আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যেন আজ আমাকে যন্ত্রণা থেকে দূরে রাখেন।’

সামান্থা আরও জানান, ‘মা ইন্তিরাম বাঙ্গা’র প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। শরীর সায় দেবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

সামান্থার মা হওয়ার বাসনা প্রথম থেকেই। প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে সন্তান চেয়েছিলেন তিনি।

শৈশব বিশেষ সুখের ছিল না। তাই তিনি চান তাঁর সন্তান যেন তেমন কোনও অভিজ্ঞতার সম্মুখীন না হয়।

সামান্থা প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি যা পাননি তাঁর সন্তান যেন সব কিছু পায়।

সামান্থা তাই প্রকাশ্যেই ঘোষণা করেছেন, সন্তান জন্মানোর কয়েক বছর তিনি বিরতি নেবেন।