Indian Railway Fine: মহিলা সংরক্ষিত কামরায় উঠলেই কড়া শাস্তি! এবার থেকে কত জরিমানা দিতে হবে পুরুষদের জানেন? | Indian Railways New Rule, Men to Pay Rs 2,500 Fine for Travelling in Ladies Coach - 24 Ghanta Bangla News
Home

Indian Railway Fine: মহিলা সংরক্ষিত কামরায় উঠলেই কড়া শাস্তি! এবার থেকে কত জরিমানা দিতে হবে পুরুষদের জানেন? | Indian Railways New Rule, Men to Pay Rs 2,500 Fine for Travelling in Ladies Coach

Spread the love

নয়া দিল্লি: লোকাল ট্রেনে মহিলা সংরক্ষিত কামরায় (Local Train Ladies Special Compartment) পুরুষ যাত্রীদের ওঠা আইনত অপরাধ। কিন্তু, তারপরেও মহিলা কামরায় উঠতে দেখা যায় পুরুষদের। এবার তা রুখতে আরও কঠোর পদক্ষেপ করল ভারতীয় রেল। দিন কয়েক আগেই জরিমানা (Indian Railway Fine) সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল (Indian Railway)। যেমন টিকিট না কেটে ট্রেনে উঠলে আগের থেকে অনেক বেশি জরিমানা গুনতে হবে। এবার মহিলাদের কামরাতে পুরুষ যাত্রীদের ওঠার শাস্তিও বাড়ানো হল। জানেন কি অন্তত চারগুণ জরিমানা দিতে হবে পুরুষদের।

কত জরিমানা দিতে হবে?

২০ জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ভ্রমণ করলে পুরুষ যাত্রীদের ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি তাঁদের টিকিট বা পাসও বাজেয়াপ্ত করা হতে পারে এবং রেলকর্মীরা ওই যাত্রীকে কামরা থেকে নামিয়ে দিতে পারবেন। এর আগে রেলওয়ে আইনের ১৬২ নম্বর ধারা অনুযায়ী, মহিলাদের সংরক্ষিত কামরায় বেআইনি প্রবেশের জন্য জরিমানা ছিল ৫০০ টাকা। তবে, আইনে সংশোধন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী, আগের জরিমানার সঙ্গে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে।

কেন এই সিদ্ধান্ত?

মহিলা যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বর্তমানে দেশজুড়ে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনে মহিলাদের জন্য আলাদা কামরা রাখা হয়। এছাড়া মুম্বই, কলকাতা, সেকেন্দ্রাবাদ, চেন্নাই-সহ একাধিক শহরে মহিলাদের জন্য লেডিজ় স্পেশ্যাল ট্রেনও চালানো হয়।
রেল জানিয়েছে, পুরুষ যাত্রীদের জন্য পর্যাপ্ত বিকল্প কামরা রয়েছে। তাই কোনওভাবেই মহিলাদের সংরক্ষিত কামরায় ভ্রমণ করা উচিত নয়।

জরিমানা না দিলে কী হবে?

কোনও যাত্রী যদি জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাঁকে সংশ্লিষ্ট আদালতে তোলা হতে পারে। আদালতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

রেল কী বলছে?

ভারতীয় রেল জানিয়েছে, মহিলাদের সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ রুখতে নিয়মিত বিশেষ অভিযান চালায় আরপিএফ। যাত্রীদের হয়রানি ও শাস্তি এড়াতে সংরক্ষিত কামরায় না ওঠার পরামর্শও দিয়েছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *