ফের সত্যি হবে ‘… দিঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়’!
বদলে ভাঙাচোরা সৈকতে জায়গা করে নিয়েছে মার্বেল, টাইলস, পাথর বসানো ঝাঁ চকচকে গার্ডওয়াল আর হোটেল, পার্ক, দোকনঘর। যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একদা ঘন ঝাউয়ের জঙ্গল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাউবন ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে তারা। শুধু দিঘা নয়, সৈকত জুড়ে ঝাউ, কেয়া, সমুদ্র কলমির মতো উপকূলের স্বাভাবিক উদ্ভিদ ফিরিয়ে আনার জন্য নতুন করে গাছ লাগানোর কাজ শুরু করেছে বন দপ্তর।