বিষ্ণুর কৃপায় ফুলে ফেঁপে উঠবে ৪ রাশি, অর্থ-প্রেম ৬০ দিনের গোল্ডেন পিরিয়ডে পাবেন শুধুই সাফল্য - 24 Ghanta Bangla News
Home

বিষ্ণুর কৃপায় ফুলে ফেঁপে উঠবে ৪ রাশি, অর্থ-প্রেম ৬০ দিনের গোল্ডেন পিরিয়ডে পাবেন শুধুই সাফল্য

Spread the love

জ্যোতিষ মতে বছরের কিছু বিশেষ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তেমনই একটি গুরুত্বপূর্ণ সময় শুরু হয়েছে গত ২ মে থেকে। আগামী ৬০ দিন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২৯ জুন অবধি এই সময়ে ফুলে ফেঁপে উঠবে বেশ কিছু রাশির জাতকরা। ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করবেন তাঁরা। কর্মজীবনে বড় সাফল্য, নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি সম্মান ও অর্থপ্রাপ্তিও ঘটবে। তাছাড়া মে ও জুন মাসে সূর্য, মঙ্গল এবং বুধ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে। এর ফলে বুধাদিত্য যোগ, মঙ্গলাদিত্য রাজযোগ এবং ত্রিগ্রহ যোগ তৈরি হবে। এছাড়া শুক্র মিথুন ও কর্কট রাশিতে অবস্থান করবে। এই সমস্ত গ্রহ পরিবর্তন ৫টি রাশির ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ৬০ দিনের জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে কাদের জন্য?  

মেষ রাশি 

Aries
মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য এই সময় কর্মজীবনে বড় সাফল্য বয়ে আনতে পারে। নতুন চাকরির সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বাড়বে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

বৃষ রাশি 

Taurus
বৃষ রাশি

এই সময় থেকে বৃষ রাশির জাতকদের জীবনে এক উজ্জ্বল অধ্যায় শুরু হতে পারে। বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি, অর্থ বৃদ্ধি এবং ভালোবাসা ও সম্মান লাভ করতে পারবেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে পৈতৃক সম্পত্তি থেকেও লাভ হতে পারে।

সিংহ রাশি 

Leo
সিংহ রাশি

সিংহ রাশির জন্য এই ৬০ দিন বিশেষ করে শুভ হবে। রাজনীতি বা প্রশাসনিক ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাঁরা বড় সাফল্য পেতে পারেন। পদ ও প্রতিপত্তি দুই বাড়বে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং শত্রুদের হারিয়ে উপর জয়লাভ করতে পারবেন।

তুলা রাশি 

Libra
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময় ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক গভীর হবে, সিঙ্গলরা নতুন প্রেম প্রস্তাব পেতে পারেন। 

ধনু রাশি 

Sagittarius
ধনু রাশি

ধনু রাশির জাতকদের এই সময় আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। একই সঙ্গে বস্তুসুখ লাভ করবেন। অর্থ লাভ সম্ভব হবে, জীবনে আরাম বাড়বে। জ্ঞান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

এই ৬০ দিনে কী করবেন?

Vishnu Dev
বিষ্ণু দেব

ভগবান বিষ্ণুর কৃপা পেতে প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করা উচিত। বৃহস্পতিবার উপোস করে, বিষ্ণুর পুজো করা এবং হলুদ বস্ত্র, মিষ্টি দান করা শুভ বলে মনে করা হয়। এতে জীবনে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *