সুশান্তের মৃত্যুর পরে নতুন মানুষের অপেক্ষায় রিয়া?

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে আইনি জটিলতায় জড়িয়েছিলেন রিয়া চক্রবর্তী।

এমনকী, একটা সময়ে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যখন সকলে ভেবেছিলেন, হয়তো তাঁর কেরিয়ারেও ইতি টানতে হবে শীঘ্রই।

এ বার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

কেরিয়ার নিয়ে এর আগে বহুবার খোলসা করেছেন মনের কথা। রাখঢাক কখনওই কিছু ক্ষেত্রে রাখতে পছন্দ করেন না বলেও দাবি তাঁর।

সুশান্তের মৃত্যুর পরে অনেকেই রিয়ার জীবনের প্রেম নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

সত্যিই কি সিঙ্গল রিয়া? নাকি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়েও অনেকের মনেই নানা প্রশ্ন।

এ বার সেই অজানা প্রশ্নের উত্তর দিলেন রিয়া। জানালেন, ভবিষ্যতে এমন একজন সঙ্গীর তিনি খোঁজ করছেন, যিনি মানসিক ভাবে অনেক পরিণত।

একইসঙ্গে রিয়া জানান, কোনও ভাবেই ভাইয়ের আগে তিনি বিয়ে করবেন না।

অভিনেত্রীর আরও সংযোজন, নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুশি, তাই সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নারাজ অভিনেত্রী।