সিএফএলে প্রথম ম্যাচে কাদের মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ-মেরুন - 24 Ghanta Bangla News
Home

সিএফএলে প্রথম ম্যাচে কাদের মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ-মেরুন

Spread the love

কলকাতা ফুটবল লিগে প্রথম ম্যাচে পাঠচক্রের মুখোমুখি হতে পারে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। আনুষ্ঠানিক সূচির অপেক্ষায় সমর্থকরা।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ (CFL 2026 )। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। গত বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত হয়েছে কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ সমূহ। যেখানে এবার একই সঙ্গে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে গতবারের মতো এবারও জমজমাট হয়ে চলেছে এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। গত কয়েক বছর ধরে লেসলি ক্লডিয়াস সরণীর ফুটবল ক্লাবের দাপট থাকলেও এবার সকলের আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে মেরিনার্সরা।

আরও পড়ুন: লাজংয়ের ‘দেওয়াল’ রুদ্র বেদ মোলা কি ইস্টবেঙ্গলে? জোর ট্রান্সফার জল্পনা

বাস্তব রায় থেকে শুরু করে নীলাঞ্জন গুহদের উপর ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের। তবে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করার আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে সবুজ-মেরুন। গত বৃহস্পতিবার তারা পরাজিত করেছে ভিক্টোরিয়া দলকে। টুর্নামেন্ট শুরুর আগে এই সমস্ত জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। তাছাড়া সিএফএলের সপ্তম রাউন্ডে খেলতে হবে গতবারের বিজয়ীদের সাথে‌। সেক্ষেত্রে লড়াইটা যে অপেক্ষাকৃত কঠিন সেটা ভালো মতোই বুঝতে পারছেন কোচ। তাই সবদিক থেকেই দলকে প্রস্তুত করছেন তিনি।

তবে যতদূর জানা গিয়েছে, মামণি পাঠচক্রের বিরুদ্ধে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। অপরদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে খেলতে পারে সম্ভবত জর্জ টেলিগ্ৰাফের বিরুদ্ধে। যদিও এখনও স্পষ্ট নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *