ব্রাজি়লের ভুবনডাঙা এখন ভিনিসিয়াস
২২ মিনিটে গোলটা বাতিলের ফল? হতে হতেও হলো না হ্যাটট্রিক, অথচ হতেই পারত। ২০০২ সালের পরে ভিনিই ব্রাজি়লের প্রথম ফুটবলার, বিশ্বকাপে টিমের প্রথম তিনটে ম্যাচেই যাঁর নামের পাশে গোল, বড় রোনাল্দো আর রিভাল্দোর পরে। তিন নম্বর গোলটা হয়ে গেলে ১৯৫৮ সালের পরে এই প্রথম বিশ্বকাপে সেলেকাওদের কেউ পেতেন হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকটা কার? পেলে! গত ৬৮ বছরে বিশ্বকাপে ব্রাজি়লের কারও হ্যাটট্রিক নেই, ভাবলে অবাক লাগে। জি়কো, রোমারিও, রোনাল্দো, কাকা, রোনাল্দিনহো, কারও নেই! মায়ামির বক্সে বসে ম্যাচটা দেখছিলেন রোনাল্দো, রোনাল্দিনহোরা। তাঁদের সামনে হ্যাটট্রিকে নিঃসন্দেহে তৈরি হতো গর্বের মুহূর্ত।