কণ্ঠস্বরের নমুনা চাইছে CID, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক হাইকোর্টে
এই মামলায় অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়েছিল ১৬ জুন। হাজিরাও দেন তিনি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, এই ভাষণের ভিডিয়ো আপলোডের নেপথ্যে কার ভূমিকা ছিল, তা জানতে অভিষেকের পিসতুতো বোন আদিতি গায়েনের বাড়িতে গিয়ে তাঁকেও প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।