সম্পর্ক রাখতে নারাজ প্রেমিকা, তরুণীর বাবাকে মদ খাইয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক
গ্রেপ্তারির পরে শনিবার আদালতে পেশ করা হয় অনিলকে। বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, ‘আমরা অভিযুক্তকে রিমান্ডে নিয়েছি। বিস্তারিত তদন্ত চলছে।’ অভিযুক্ত যুবকের ঠিক কী পরিকল্পনা ছিল, কী ভাবে তিনি আগুন লাগালেন, ঘটনার সময়ে অভিযুক্তের সঙ্গে আর কেউ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।