Abhishek Banerjee: 'আমি তো অস্বীকার করিনি...', নোটিস জারি হতেই শেষমেশ বিচারপতির কাছে স্বীকারই করে ফেললেন অভিষেক | Abhishek Banerjee Moves Calcutta High Court Against Voice Sample Collection, Hearing on Monday - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘আমি তো অস্বীকার করিনি…’, নোটিস জারি হতেই শেষমেশ বিচারপতির কাছে স্বীকারই করে ফেললেন অভিষেক | Abhishek Banerjee Moves Calcutta High Court Against Voice Sample Collection, Hearing on Monday

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

কলকাতা:  কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে আমার কণ্ঠস্বর নয়। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?” মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি কৌশিক চন্দ জানান, আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

ডিজে মামলায় এ বার সিআইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিআইডি।

বিধাননগর আদালতের নির্দেশ ছিল, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিস দিতে বুধবার রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল।

প্রসঙ্গত, নির্বাচনের প্রচারপর্বে কার্যত হুঁশিয়ারির সুরেই অভিষেক বলেছিলেন ৪ তারিখ ডিজে বাজবে। তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করেই বিধাননগরের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিষেকের বিরুদ্ধে। এই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ফেসবুক লিঙ্ক, ভিডিয়ো লিঙ্ক সবই সংগ্রহ করা হচ্ছে। কেস ডায়েরিও হস্তান্তর হয়ে গিয়েছে।  

অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে জল গড়িয়েছিল আদালতে। কিন্তু হাজিরা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে যেতে হবে ভাবনীভবনে সিআইডি-র দফতরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *