নীল-সাদার বদলে রাস্তার রেলিংয়ে শুরু গেরুয়া রং
ডুমুরজলার ব্যবসায়ী সঞ্জয় দাসের বক্তব্য, ‘আগে নীল-সাদা ছিল, এখন গেরুয়া হচ্ছে। সরকার পরিবর্তনের সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্তও বদলায়। তবে রং যা-ই হোক, নিয়মিত রক্ষণাবেক্ষণই বেশি গুরুত্বপূর্ণ। যদি শহরকে সুন্দর রাখার উদ্যোগ নেওয়া হয়, তাকে অবশ্যই স্বাগত জানাব।’ কেউ আবার বলছেন, গেরুয়া রং ভারতীয় ঐতিহ্যের প্রতীক। তাই গেরুয়া রংয়ে তাঁদের কোনও আপত্তি নেই। শহরের এক প্রবীণ বাসিন্দার কথায়, ‘গেরুয়া ত্যাগ, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এই রঙের মধ্যে একটা আলাদা আবেদন রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় এই রঙের ব্যবহার দেখতে ভালো লাগছে।’