পাইলটদের রিয়েল ফ্লাইং আওয়ার কমাতে ভাবনা!
এই সময়: হাতে–কলমে কমপক্ষে ২০০ ঘণ্টা ওড়ার পরে কো–পাইলটের চাকরি পাওয়া যায় ভারতে। এ ছাড়াও রয়েছে সিমুলেটার ট্রেনিং।
সারা দেশে এখন পাইলটদের আকাল। তা কমাতেই এ বার সেই সিমুলেটার প্রশিক্ষণের সময় বাড়িয়ে হাতে–কলমে ওড়ার সময় কমিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কেন্দ্রের তরফে এমন একটি খসড়া প্রস্তাবও তৈরি হয়েছে। বলা হয়েছে, হাতে–কলমে ওড়ার সময় কমিয়ে ১০০ থেকে ১২০ ঘণ্টা করা হোক। যার মধ্যে ২০ ঘণ্টা প্রশিক্ষক ছাড়া একা উড়তে হবে। বলা হচ্ছে, বাস্তবে ২০০ ঘণ্টা উড়তে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে। তাই সময় কমানোর এই পরামর্শ।