মুখে চেপে ধরেছিল বিয়ারের বোতল, গাড়ির ব্যাকসিটেই যুবতীর সঙ্গে যা করল 'ইন্সটাগ্রাম ফ্রেন্ড'...বুক কেঁপে গেল প্রতিবেশীদের - Bengali News | Woman Allegedly Kidnapped, Physically Assaulted by Friend met on Instagram in Karnataka, Police Arrested Accused - 24 Ghanta Bangla News
Home

মুখে চেপে ধরেছিল বিয়ারের বোতল, গাড়ির ব্যাকসিটেই যুবতীর সঙ্গে যা করল ‘ইন্সটাগ্রাম ফ্রেন্ড’…বুক কেঁপে গেল প্রতিবেশীদের – Bengali News | Woman Allegedly Kidnapped, Physically Assaulted by Friend met on Instagram in Karnataka, Police Arrested Accused

Spread the love

বেঙ্গালুরু:  অনলাইনে আলাপ হওয়া এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল যুবতীর। উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপিতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উদুপি জেলার কারকালায় এক যুবতী দেখা করতে গিয়েছিলেন এক যুবকের সঙ্গে। ইন্সটাগ্রামে পরিচয় হয়েছিল তাদের। মৌমাছি প্রতিপালন করা একটি ফার্মের কাছে ওই যুবক তাঁকে দেখা করতে ডাকে। অভিযুক্তের গাড়িতে উঠতেই, যুবতীকে নিয়ে ফাঁকা একটি জায়গায় নিয়ে যায়। সেখানে দুই ব্যক্তি এসে গাড়িতে বিয়ারের বোতল দিয়ে যায়।

নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ারের মধ্যে মাদক মিশিয়ে দিয়েছিল। জোর করে যুবতীকে সেই বিয়ার খাওয়ায় অভিযুক্ত। এরপর যুবতী সংজ্ঞা হারাতেই গাড়ির ব্যাকসিটে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। রাতে অভিযুক্ত যুবতীকে তার বাড়ির সামনে নামিয়ে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু  গেরুয়া শিবিরের কয়েকজনের হাতে ধরা পড়ে যায়। তারাই ওই যুবতীকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মেডিক্যাল পরীক্ষা ও চিকিৎসার জন্য। যুবতীর বয়ানের ভিত্তিতেই অভিযুক্ত ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

যুবতীর পরিবার গণধর্ষণের অভিযোগ এনেছে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের পরই জানা যাবে ওই যুবতীকে ধর্ষণ না গণধর্ষণ করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *