২১ মাস পরে বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের দরজা! হাত বাড়াল দিল্লি, ঢাকা ধরবে কি?
কবে থেকে আবেদন, কোথায় মিলবে ভিসা?
দীনেশ ত্রিবেদী জানান, আগামী রবিবার অর্থাৎ, ২৮ জুন থেকেই বাংলাদেশীদের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু হবে। প্রাথমিক ভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার ভিসা আবেদন কেন্দ্রগুলি থেকে এই পরিষেবা মিলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরের কেন্দ্রগুলিতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। এর সঙ্গে আগের মতো জরুরি মেডিক্যাল ভিসা পরিষেবাও চালু থাকছে।
সাংবাদিক সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম ফের শুরু করছি। আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’