Tina Bhowmick Saha | তেহট্টের তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা! কে এই টিনা ভৌমিক সাহা?
তেহট্টের তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৩ কেজি সোনা, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সূত্র ধরেই এই বিপুল পরিমাণ সোনার হদিশ পেল বিধাননগর পুলিশ। কে এই টিনা ভৌমিক সাহা? সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্রই বা কী? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে।