Malda News | মালদার কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি পরিয়ে এলাকা ঘোরাল পুলিশ
মালদার কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। জনমানসে আস্থা ফেরাতে এবং অপরাধীদের মনে ভয় ধরাতে আসামীকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট-সহ একাধিক অভিযোগ বকুলের বিরুদ্ধে।