IND vs NZ: ভারত সফরের আগে কিউয়ি শিবিরে বড় ধাক্কা, কেন প্রথম টেস্টে নেই উইলিয়ামসন? – Bengali News | Injury delays Kane Williamson’s departure to India for 1st Test
IND vs NZ: ভারত সফরের আগে কিউয়ি শিবিরে বড় ধাক্কা, কেন প্রথম টেস্টে নেই উইলিয়ামসন?Image Credit source: X
কলকাতা: ভারতের মাটিতে ৩ টেস্টের সিরিজ খেলতে কয়েকদিন পর আসবে কিউয়িরা। তার আগে হঠাৎ করেই বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। দলের সিনিয়র তারকা ক্রিকেটারকে দেখা যাবে না বেঙ্গালুরু টেস্টে। কিউয়ি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দলের বাকিদের সঙ্গে কেন উইলিয়ামসন ভারত সফরে আসবেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে কিউয়িদের দ্বিতীয় টেস্ট চলাকালীন অস্বস্তি বোধ করছিলেন উইলিয়ামসন (Kane Williamson)। কুঁচকিতে চোট লেগেছে তাঁর। কিন্তু তারপরও তাঁকে রোহিত শর্মাদের বিরুদ্ধে তিন টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে।
ব্ল্যাকক্যাপস নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, এই মুহূর্তে কেন উইলিয়ামসনকে বাড়তি বিশ্রাম দেওয়া দরকার। তা না হলে তাঁর চোট বেড়ে যাওয়ার সম্ভবনা থাকবে। রিহ্যাব করে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন কেন, আশাবাদী কিউয়ি শিবির। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে আনক্যাপড ব্যাটার মার্ক চ্যাপম্যানকে টিমে নেওয়া হয়েছে।