মুখ্যমন্ত্রীর সঙ্গে তমন্নার মায়ের সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুই
মুখ্যমন্ত্রীর আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই কালীগঞ্জের তমন্না খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই। তমন্নার মৃত্যুর ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো ১৩। মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, প্রত্যেকের গ্রেপ্তারের দাবি তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সাবিনা। মঙ্গলবার রাতেই মুর্শিদাবাদের রেজিনগর ও নদিয়ার পলাশিপাড়া এলাকা থেকে জিয়ারুল সেখ ও সাবির শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ।
সবিস্তার আসছে