‘অনুরোধ করছি ওকে একটু সুযোগ দিন...’, নয়া অভিনেতার এন্ট্রি নিয়ে কী বললেন শুভ্রজিৎ? - 24 Ghanta Bangla News
Home

‘অনুরোধ করছি ওকে একটু সুযোগ দিন…’, নয়া অভিনেতার এন্ট্রি নিয়ে কী বললেন শুভ্রজিৎ?

Spread the love

রাহুল চরিত্রে দীর্ঘদিন তাঁকে দেখেছেন দর্শক। অভিনেতা শুভ্রজিৎ সাহা ‘শুধু তোমারই জন্য’ সিরিয়াল থেকে সরে যাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় নানা আলোচনা। ধারাবাহিকে শুভ্রজিতের জায়গায় এন্ট্রি নিয়েছেন অভিনেতা সায়ন বসু। যাঁকে দেখার পরে অনেকেই বলেছেন, রাহুল হিসেবে শুভ্রজিৎ ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারছেন না তারা। এই নয়া অভিনেতার এন্ট্রি নিয়ে কী বললেন শুভ্রজিৎ?

অভিনেতা লিখেছেন, ‘আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বুঝতে পারছি, রাহুল চরিত্রটির সঙ্গে আপনাদের আবেগ জড়িয়ে আছে। আর সেটাই খুব স্বাভাবিক। কারণ, প্রথম থেকে এই চরিত্রে যে মুখটাকে দেখে আপনারা অভ্যস্ত, সেটা হঠাৎ করে বদলে গেলে সেটা মেনে নিতে একটু অসুবিধা হওয়াটাও স্বাভাবিক। আমি আপনাদের সেই আবেগকে সম্মান করি এবং সম্পূর্ণ বুঝতে পারছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, THE SHOW MUST GO ON।’

এই শোয়ের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের কথা তুলে ধরেছেন শুভ্রজিৎ। যাঁদের পরিশ্রম, স্বপ্ন এবং জীবিকা এই শোয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। তাঁর কথায়, ‘এই শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত নিজেদের সেরাটা দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন শো-টাকে আরও ভালো ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমার অনুরোধ, তাঁদের এই প্রচেষ্টা এবং পরিশ্রমকে সম্মান করুন।’

রাহুল চরিত্রে নতুন এন্ট্রি নেওয়া সায়নকে বিভিন্ন ভাবে ট্রোল করা প্রসঙ্গে শুভ্রজিৎ বলেন, ‘নতুন যিনি এসেছেন, তাঁকে দয়া করে ট্রোল করবেন না। প্রথমে মেনে নিতে একটু অসুবিধা হলে, তাঁকে একটু সুযোগ দিন। বিশ্বাস করুন, প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাই কারও বিরুদ্ধে খারাপ মন্তব্য বা নেগেটিভিটি ছড়াবেন না। এটাই আমার আন্তরিক অনুরোধ। আমি আবার ফিরে আসব আপনাদের কাছে। হয়তো নতুন কোনও চরিত্রে, নতুন কোনও গল্প নিয়ে। কিন্তু আমি শো থেকে সরে গিয়েছি বলে দয়া করে শো-টিকে বয়কট করবেন না। বরং, এখন এই শোয়ের আপনাদের ভালোবাসা এবং সমর্থন আরও বেশি প্রয়োজন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *