ট্রাক থেকে উদ্ধার সিরাপ! টাকার টোপ ঘিরে দ্বন্দ্ব গেরুয়া শিবিরে - 24 Ghanta Bangla News
Home

ট্রাক থেকে উদ্ধার সিরাপ! টাকার টোপ ঘিরে দ্বন্দ্ব গেরুয়া শিবিরে

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার

বুধবার সাতসকালে দিনহাটার পুঁটিমারিতে বিদ্যালয়ের মাঠে আটকে গেল একটি বড় ট্রাক। বর্ষার কাদা ও জলে ফেঁসে যাওয়ার পরেই ট্রাক থেকে পালান চালক এবং খালাসি। এ ভাবে গাড়ি দাঁড় করিয়ে চালক-খালাসির চলে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয় বিজেপি নেতাদের একাংশ আর গ্রামবাসীদের। ট্রাক ঘিরে ধরে উঁকিঝুঁকি মারতে থাকেন সকলে। কিন্তু কিছু দেখতে না পেয়ে তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে গাড়ির পিছনের অংশ সরাতেই বেরিয়ে আসে সাদা বস্তায় মোড়া প্যাকেটবন্দি বস্তু। সামনে অবশ্য রাখা ছিল কিছু সাদা সিমেন্টের প্যাকেট। দিনহাটা পুলিশের হিসেব অনুযায়ী, এই ট্রাক থেকে উদ্ধার হয় ২৫ হাজার ৬৫০টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল (ফেন্সিডিল)। যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৪৩ হাজার টাকা। কিন্তু এই ঘটনা শুধু কাফ সিরাপ উদ্ধারেই সীমাবদ্ধ থাকল না। এর সঙ্গে জড়িয়ে গেলেন শাসক বিজেপি নেতারাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *