সমাজকর্মীকে এনকাউন্টার পুলিশের, প্রতিবাদে উত্তাল বিহার
পুলিশের দাবি, গত ১৭ জুন পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে একটি সংঘর্ষে ভরতকে গুলি করা হয়। কিন্তু কেন? ১৬ জুন ভোজপুর পুলিশ একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, ভরত মানসিকভাবে অসুস্থ। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভরতকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর চেষ্টাও চলছে। ঘটনাচক্রে তার ঠিক আগের দিন, ১৫ জুন ভরত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেছিলেন, বিহার সরকার তাঁকে এনকাউন্টারে মেরে ফেলতে পারে! তার পরদিনই ভরতকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করে পুলিশ। আর ১৭ জুন শাহপুরের একটি চাষের খেতে তাঁকে এনকাউন্টারে মারে শাহপুর পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স!